উৎসবমুখর পরিবেশে শেষ হলো কমফিট ফুটবল টুর্নামেন্ট–২০২৬, চ্যাম্পিয়ন ম্যাপল স্ট্রাইকার্স
উৎসাহ-উদ্দীপনা, রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে কমফিট কম্পোজিট নিট লিমিটেডের কমফিট ফুটবল টুর্নামেন্ট–২০২৬। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টাইব্রেকারে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ম্যাপল স্ট্রাইকার্স। অনুষ্ঠানের শুরুতে পবিত্রতা ও দেশপ্রেমের আবহে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর উপস্থিত অতিথি, খেলোয়াড় ও দর্শকদের অংশগ্রহণে মাঠে এক আনন্দঘন ও উৎসবমুখর […]


