উৎসাহ-উদ্দীপনা, রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে কমফিট কম্পোজিট নিট লিমিটেডের কমফিট ফুটবল টুর্নামেন্ট–২০২৬। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টাইব্রেকারে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ম্যাপল স্ট্রাইকার্স।

অনুষ্ঠানের শুরুতে পবিত্রতা ও দেশপ্রেমের আবহে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর উপস্থিত অতিথি, খেলোয়াড় ও দর্শকদের অংশগ্রহণে মাঠে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

জাতীয় সংগীত পরিবেশন করা হয়

ফাইনালে ম্যাপল স্ট্রাইকার্স ও রেস্টলেস নিটিংয়ের মধ্যে নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে রেস্টলেস নিটিংকে পরাজিত করে ম্যাপল স্ট্রাইকার্স শিরোপা নিশ্চিত করে। পুরো ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

দর্শকদের অংশগ্রহণে মাঠে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ

টুর্নামেন্টে ডাইং অ্যান্ড ফিনিশিং গ্ল্যাডিয়েটর্স তৃতীয় স্থান এবং ইকো ট্রুপার্স চতুর্থ স্থান অর্জন করে। অন্যদিকে, শৃঙ্খলা, ক্রীড়াসুলভ মনোভাব ও ন্যায্য খেলার চেতনার স্বীকৃতিস্বরূপ অ্যাডমিন, এইচআর, ইএইচএস ও কমপ্লায়েন্স টিম ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্জন করে।

ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপ সিইও, হেড অব গ্রুপ এইচআর, হেড অব ইউনিট এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। তাঁদের উপস্থিতি খেলোয়াড় ও কর্মীদের মাঝে বাড়তি উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।

কমফিট ফুটবল টুর্নামেন্ট–২০২৬ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, দলীয় ঐক্য, সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি ও সৌহার্দ্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কর্মীদের কর্মব্যস্ত জীবনে বিনোদন ও আনন্দের সুযোগ তৈরি করার পাশাপাশি এ ধরনের আয়োজন একটি ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়তা করে।

প্রতি বছর কর্মীদের জন্য এমন আনন্দমুখর ও সুস্থ বিনোদনমূলক আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় প্রতিষ্ঠানের মাননীয় ভাইস চেয়ারম্যান স্যারের প্রতি সকল কর্মীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কর্মীদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং প্রতিষ্ঠানে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে।

সকল দলের খেলোয়াড়, আয়োজক, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় কমফিট ফুটবল টুর্নামেন্ট–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিজয়ী দলসহ অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন এবং এই আয়োজন সফল করতে অবদান রাখা সবাইকে আন্তরিক ধন্যবাদ।