কমফিট কম্পোজিট নিট লিমিটেডের উদ্যোগে আয়োজিত কমফিট ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ডাইং অ্যান্ড ফিনিশিং গ্ল্যাডিয়েটর্স ও ইকো ট্রুপার্স নির্ধারিত সময়ের খেলায় ০–০ গোলে ড্র করে।

১৫ মিনিট করে দুই অর্ধে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই গোলের জন্য আপ্রাণ চেষ্টা চালায়। তবে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয়। টাইব্রেকারে ডাইং অ্যান্ড ফিনিশিং গ্ল্যাডিয়েটর্স ৫–৪ গোলে ইকো ট্রুপার্সকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে।

টুর্নামেন্টজুড়ে বিভিন্ন বিভাগের কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স এবং দর্শকদের উৎসাহে মাঠ ছিল প্রাণবন্ত। এই আয়োজন কর্মীদের বিনোদনের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, দলীয় ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আগামীকাল জমজমাট ফাইনাল

টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ আগামীকাল, ১৯ অক্টোবর ২০২৬, সোমবার অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে মুখোমুখি হবে রেস্টলেস নিটিং বনাম ম্যাপল স্ট্রাইকার্স। ফাইনাল ম্যাচকে ঘিরে খেলোয়াড় ও কর্মীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

আশা করা হচ্ছে, ফাইনাল ম্যাচটি দর্শকদের জন্য রোমাঞ্চকর ফুটবল উপহার দেবে এবং কমফিট ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর সমাপনী আয়োজনকে আরও আনন্দময় করে তুলবে।