কমফিট কম্পোজিট নীট লিঃ নামের এই শতভাগ রপ্তানীমুখী পোষাকশিল্পের কারখানায় উৎসবের আমেজ! এই আমেজ নির্বাচনের! অংশগ্রহণকারী কমিটি নির্বাচন ২০২৪। আজ (শনিবার) সকাল ৯টা থেকে ভোট কার্যক্রম শুরু হবে এবং দিনব্যাপী এই উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণকারী কমিটি নির্বাচন সম্পন্ন হবে।

গোড়াই,মির্জাপুর, টাঙ্গাইলে অবস্থিত এই পোষাকশিল্প উৎপাদন কারখানায় প্রতি দুই বছর পর পর শ্রমিকদের প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০২২ সালে অনুষ্ঠিত এই নির্বাচন ছিলো প্রতিষ্ঠানের চতুর্থ অংশগ্রহণকারী কমিটি নির্বাচন। শ্রমিক তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট বক্সে ব্যালট পেপার জমা দেয়।

ছবিঃ ইউনিট প্রধান ও মহাব্যবস্থাপকগণ

এই প্রসঙ্গে কারখানাটির মহাব্যবস্থাপক (আই.আর এন্ড কমপ্ল্যায়েন্স) ও উক্ত নির্বাচনের আহ্বায়ক জনাব মোহাম্মদ ফারুক হোসেন বলেন, “আমাদের কারখানার এই নির্বাচন অনেকটা জাতীয় পর্যায়ের নির্বাচনের মতই নিয়মাবলী মেনে অনুষ্ঠিত হয় এবং আমরা গণতন্ত্রের সম্পূর্ণ প্রয়োগ নিশ্চিত করি”। এছাড়াও নির্বাচন প্রধান ও ইউনিট প্রধান জনাবা লতিফা রহমান একটি সুষ্ঠ সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ার আশা ব্যক্ত করেছেন।

এ বছর কারখানার ৫টি অঞ্চলে ভোট গ্রহণ চলছে। প্রতি অঞ্চলে ৩টি কেন্দ্র করে সর্বমোট ১৫টি কেন্দ্রে ভোট প্রক্রিয়া চলছে। প্রতিটি কেন্দ্রে দুইজন পোলিং এজেন্ট দায়িত্বরত আছে। পোলিং এজেন্টদের মূল দায়িত্ব সুষ্ঠভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সচল রাখা এবং প্রতিটি অঞ্চলে রয়েছে একজন করে প্রিজার্ডিং অফিসার। ৫টি অঞ্চলের মধ্যে রয়েছেঃ-

১. গোল্ড লিফ অঞ্চল

২. ম্যাপেল লিফ অঞ্চল

৩. গ্রিন লিফ অঞ্চল

৪. ইকো ভ্যালী অঞ্চল

৫. ডাইং, প্রিন্টিং, এওপি, নীটিং অঞ্চল

চিত্রঃ ভোট কেন্দ্র পরিদর্শনে মহাব্যবস্থাপকগণ ও তার দল
চিত্রঃ ভোট কেন্দ্র পরিদর্শনে মহাব্যবস্থাপকগণ ও শ্রম কর্মকর্তা
ছবিঃ মহাব্যবস্থাপক(আইআর এন্ড কমপ্ল্যায়েন্স জনাব ফারুক হোসেন, শ্রমকর্মকর্তা জহিরুল হক বুলবুল এবং ওসি-দেওহাটা (পুলিশফাড়ি) গিয়াসউদ্দিন

বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী, অন্যূন পঞ্চাশ জন স্থায়ী শ্রমিক কর্মরত আছেন এমন প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম শুরুর পরবর্তী ৩মাসের মধ্যে একটি অংশগ্রহণ কমিটি গঠন করবেন। এই আইন প্রয়োগে কারখানাটিতে ৫ম বারের মত অংশগ্রহণকারী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের ভোটার ৯,৪৪৬ জন। নতুন কমিটিকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় আছে এই শতভাগ রপ্তানী পোষাকশিল্পের কারখানাটি।