শ্রমিকদের প্রাণের দাবি ও আগ্রহকে গুরুত্ব দিয়ে আবারও আয়োজন করা হচ্ছে “Comfit Football Tournament–2026”। কর্মীদের মধ্যে খেলাধুলার চর্চা, সুস্থ বিনোদন, পারস্পরিক সম্প্রীতি ও দলীয় বন্ধন আরও শক্তিশালী করার লক্ষ্যে এই আয়োজন করেছে Comfit Composite Knit Ltd.

আগামী ৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩টায় কমফিটের নিজস্ব খেলার মাঠে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এবারের ফুটবল টুর্নামেন্ট। এবারের প্রতিযোগিতায় বরাবরের মতো অংশ নিচ্ছে মোট ২০টি দল।

শ্রমিক ভাইদের দীর্ঘদিনের আগ্রহ ও অনুরোধের প্রতি সম্মান জানিয়ে কর্তৃপক্ষ আবারও এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে। ফলে টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যেই কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও আনন্দের আমেজ।

কর্মীদের কর্মব্যস্ততার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করা, সৌহার্দ্য বৃদ্ধি এবং “Team Comfit”-এর ঐক্যকে আরও শক্তিশালী করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তাহলে প্রস্তুত তো সবাই?

আবার আসছে… আবারও ফিরছে ফুটবলের সেই উত্তেজনা!
দেখা হবে কমফিটের মাঠে।
⚽🏆

কমফিট ফুটবল টুর্নামেন্ট- ২০২৬
📅 তারিখ: ৩ অক্টোবর ২০২৬
🕒 সময়: বিকেল ৩টা
📍 স্থান: কমফিটের নিজস্ব খেলার মাঠ
👥 অংশগ্রহণকারী দল: ২০টি