কমফিট কম্পোজিট নিট লিমিটেডের আয়োজিত কমফিট ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ পরিবেশে। ম্যাচের শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠকে প্রাণবন্ত করে রাখে।

আজকের খেলার সূচি ছিল নিম্নরূপ:

১। সেমিফাইনাল খেলা: রেষ্টলেস নিটিং- ৩ বনাম গোল্ড টপারস-০

খেলার শুরুতেই ডি-বক্সের বাহির হতে ফ্রি-কিকে গোল করে এগিয়ে যায় রেষ্টলেস নিটিং। তারপর তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম সেমিফাইনালে গ্রীন সুপার সেভেন ফাইনালে উত্তীর্ন হয়। ফাইনাল ম্যাচে এই দুই দলকে মুখোমুখি দেখা যাবে।

দর্শকদের উপস্থিতিও ছিল উপচেপড়া; প্রতিটি গোলের সুযোগ, পাসিং ও সেভে করতালিতে মুখরিত হয়ে ওঠে মাঠের চারদিক। খেলোয়াড়দের গতি, কৌশল এবং দলীয় সমন্বয় পুরো ম্যাচজুড়ে নজর কাড়ে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই সেমিফাইনালে শেষ পর্যন্ত নির্ধারিত হয় বিজয়ী দল, যারা টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয়। ম্যাচ শেষে সমর্থকরা খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং ফাইনালকে ঘিরে উৎসাহ আরও বেড়ে যায়।