কমফিট কম্পোজিট নিট লিমিটেডের আয়োজনে চলমান ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ আজ অনুষ্ঠিত হয়েছে দুইটি রোমাঞ্চকর ম্যাচ। প্রতিটি খেলা দর্শক এবং খেলোয়াড়দের জন্য আনন্দ ও উত্তেজনার কোন কমতি ছিল না।

আজকের ম্যাচগুলোর ফলাফল নিম্নরূপ:

১। প্রথম খেলা: কমফিট এলায়েন্স-০(২) বনাম কোয়ালিটি সুপার সেভেন-০(১)

২। দ্বিতীয় খেলা: গোল্ড টপারস-০(৩) বনাম কমফিট পাওয়ার-০(২)

মাঠে উপস্থিত দর্শকরা প্রত্যেক ম্যাচ উপভোগ করেছেন। আজকের খেলা গুলোতে দর্শকদের ‍উপস্থিতি খেলায় যোগ করেছে নতুন মাত্রা। মাঠে প্রমিলা দর্শকদেরও উপস্থিতি ছিল ।

আজকের খেলায় কিছু মুহূর্ত বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। প্রথম খেলায় উভয় দলকেই প্রথমার্ধে কছিুটা ডিফেন্সিভ খেললেও দ্বীতিয়ার্ধে বেশ কিছু গোলের সুযোগ তারা তৈরী করেছিল কিন্তু ভাগ্য সুপ্রসন্ন না হওয়াতে কোন দলই গোলের দেখা পায় নাই। ফলে টাইব্রেকারের মাধ্যমে খেলার জয়ী দল নির্বাচিত হয়।

দ্বিতীয় ম্যাচে খেলা ছিল প্রথম ম্যাচের ব্যতিক্রম। প্রথম থেকেই খেলা ছিল আক্রমন পাল্টা আক্রমনের। যদিও এম্যাচও নির্ধারিত হয় টাইব্রেকারের মাধ্যমে।

মাঠে দর্শকদের উপস্থিতি ছিল উচ্ছ্বাসপূর্ণ। নির্ধারিত সময়ে গোল না হওয়াতে দর্শক কিছুটা হতাশ হলেও  টাইব্রেকাররে মত  গুরুত্বপূর্ণ মুহূর্তে দর্শকরা উল্লাসে অভিভূত হয়েছেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা তাদের প্রতিভা এবং নিষ্ঠার সঙ্গে খেলে দর্শকদের মুগ্ধ করেছেন।

কমফিট কম্পোজিট নিট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্ট চলাকালীন সময়ে সকল খেলোয়াড় এবং দর্শকদের নিরাপত্তা এবং খেলার শৃঙ্খলা বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী দিনগুলিতেও দর্শকরা আরও উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রত্যাশা করতে পারেন।