কমফিট কম্পোজিট নিট লিমিটেডের উদ্যোগে শুরু হওয়া কমফিট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আজও জমে উঠেছে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতায়। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠজুড়ে ছিল দর্শকদের করতালি, উৎসাহ আর খেলার রোমাঞ্চকর মুহূর্তে মুখর পরিবেশ।

আজ অনুষ্ঠিত হয়েছে দুইটি কোয়াটার ফাইনাল ম্যাচ, যেখানে প্রতিটি খেলা নতুন উদ্যম ও কৌশলের প্রদর্শনী হয়ে উঠেছে।
আজকের খেলার সূচি ছিল নিম্নরূপ:
১। প্রথম খেলা: ম্যাপেল স্ট্রাইকার-০ বনাম গ্রীন সুপার সেভেন-১
২। দ্বিতীয় খেলা: রেষ্টলেস নিটিং-০(২) বনাম প্রিন্টিং প্লানেট-০(০)

প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের মধ্যে দেখা গেছে অসাধারণ পারফরম্যান্স ও দলীয় ঐক্য। কখনও তীব্র প্রতিরোধ, কখনও গতি ও নিখুঁত পাসিং—মাঠের প্রতিটি মিনিট দর্শকদের শিহরিত করেছে। মাঠজুড়ে গর্জে ওঠা সমর্থকদের আওয়াজ দিনটিকে করেছে স্মরণীয়।

বিশেষ করে দ্বিতীয় ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা অসাধারণ সমন্বয়ে খেলে দর্শকদের মুগ্ধ করেছে। গোলশুন্য ভাবে নির্ধারিত সময়ের খেলা শেষ হলেও পেনাল্টি সুটআউটের মাধ্যমে রেষ্টলেস নিটিং জয়ী হয়।

মাঠজুড়ে ছিল কর্মীদের ও কর্মকর্তাদের প্রাণবন্ত উপস্থিতি। দর্শকরা পতাকা নেড়ে, করতালি দিয়ে এবং স্লোগানে খেলোয়াড়দের উৎসাহিত করেছেন। টুর্নামেন্টের এই প্রাণবন্ত আবহে সবাই উপভোগ করেছেন বন্ধুত্ব, স্পোর্টসম্যানশিপ এবং পারস্পরিক সহযোগিতার এক অনন্য দৃশ্য।

কমফিট কম্পোজিট নিট লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, টুর্নামেন্টটি কর্মীদের মানসিক ও শারীরিক চাঙ্গাভাব বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছে। নিরাপত্তা, শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিটি ম্যাচে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আগামী দিনগুলোতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। বলা যায়, কমফিট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইতোমধ্যেই প্রতিষ্ঠানজুড়ে এক উৎসবের আবহ সৃষ্টি করেছে।