একটি ঘর মানেই শুধু বসবাসের জায়গা নয়—এটি নিরাপত্তা, মর্যাদা এবং এক নতুন জীবনের প্রতীক।

সমাজের প্রতিটি প্রান্তে এমন বহু মানুষ আছেন যারা আজও মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন। তাদেরই একজন ছিলেন দিনমজুর জাবেদ। ভাগ্যের নির্মম পরিহাসে একটি স্থায়ী বাসস্থান তাঁর জীবনে ছিল কেবল স্বপ্ন।

সমাজ কর্মী ও পল্লি চিকিৎসক জনাব আরিফ হোসেন  আরজু দিনমজুর জাবেদের ঘরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে বিষয়টি ইরামন ফাউন্ডেশনের কর্ণধার জনাব আকবর হায়দার মুন্না সাহেবের নজরে আসে, বিষয়টি তিনি ইরামন ফাউন্ডেশন সন্দ্বীপ টিমকে খোঁজখবর নিতে বলেন। সমাজ কর্মী মোহাম্মদ রুস্তম বিষয়টির সত্যতা নিশ্চিত করলে ঘরটি নির্মাণ করার সিন্ধান্ত নেন ইরামন ফাউন্ডেশন।

জাবেদের চোখে এখন আশা। যে মানুষটি একসময় কাজ শেষে জরাজীর্ণ ঘরে থাকতেন, আজ তিনি নিজের ঘরে বসে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন। ইরামন ফাউন্ডেশনের এ উদ্যোগ কেবল একটি ঘর নয়, এটি একটি নতুন জীবনের সূচনা হল।

ইরামন ফাউন্ডেশন যেমন একটি আশ্রয় দিয়েছে, তেমনি জাগিয়েছে সমাজের কাছে একটি বার্তা—সহযোগিতা শুধু দান নয়, এটি জীবনের পূর্ণ গঠন।

#IramonFoundation #NewHome