উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আজ ৩ অক্টোবর ২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত কমফিট ফুটবল টুর্নামেন্ট ২০২৬। কর্মীদের বিনোদন, শারীরিক ও মানসিক সুস্থতা, পারস্পরিক সম্প্রীতি, দলীয় চেতনা, নেতৃত্বের বিকাশ এবং সহকর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আকবর হায়দারের উদ্যোগে আয়োজিত এবারের ফুটবল টুর্নামেন্টকে […]