বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক জাহাজ চালু
অস্ট্রেলিয়ার একটি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ইতিহাস গড়েছে। তারা সম্প্রতি চালু করেছে বিশ্বের সবচেয়ে বড় সম্পূর্ণ বৈদ্যুতিক জাহাজ, যা পরিবেশবান্ধব সামুদ্রিক পরিবহনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাসমানিয়াভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান ইনক্যাট (Incat) নির্মিত এই বিশাল আকৃতির বৈদ্যুতিক জাহাজটি ছোটখাটো বৈদ্যুতিক ফেরিগুলোর তুলনায় একেবারে ভিন্ন মাত্রার। ৪০০ ফুট দীর্ঘ এই জলযানটির নাম ‘হাল ০৯৬’ (Hull 096) এবং […]


