সংগীতশিল্পী আতিফ আসলামের প্রতি কনসার্টে পারিশ্রমিক কত?
উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বিশ্বজুড়েই ছড়িয়ে আছে তার অগণিত দর্শকভক্ত। বাংলাদেশেও তার ভক্তের সংখ্যা কমতি নেই। পাকিস্তানি এই গায়ক কনসার্টে প্রতিনিয়ত গান গেয়ে ভক্তদের মাতান।
চলতি বছরে বাংলাদেশে দুইটি কনসার্ট করেন তিনি। যার প্রথমটি ছিলো রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে এপ্রিল মাসে এবং পরেরটি বিগত শুক্রবার(২৯ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। “ম্যাজিক্যাল নাইট ২.০” নামের এই কন্সার্টে গান গেয়েছেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক আতিফ আসলাম।
এতে সর্বনিম্ন টিকেট মূল্য ছিলো আড়াই হাজার টাকা। যে কনসার্ট সাধারণ সাড়ি থেকে দেখতে আড়াই হাজার টাকা গুণতে হয় তাহলে সে কনসার্টের গায়কের পারিশ্রমিক কত? এই প্রশ্ন সবার মনেই ঘুরপাক খায়। বলিউড সাদি’স ডটকমের প্রতিবেদন অনুযায়ী, দেশের বাহিরে প্রতি কনসার্টের জন্য প্রায় ২কোটি পারিশ্রমিক নিয়ে থাকেন আতিফ আসলাম। তবে পাকিস্তানে প্রায় ৮০ লাখ থেকে ১কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এই গায়ক। বর্তমানে পাকিস্তানের সব চেয়ে ধনী গায়ক আতিফ আসলাম।


