জাতীয় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টা ড.মুহম্মদ ইউনূসের!
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সাথে আলোচনাসভা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল। আলোচনাসভা শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। প্রধান উপদেষ্টা ড.মুহম্মদ ইউনূসও জাতির একতা চান এমনটি বলেছেন। ছাত্র-জনতা, হিন্দু-মুসলিম সবার মধ্যে জাতীয় ঐক্যের কথা বলেছেন।
গত ২৭নভেম্বর (বুধবার) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। তিনি জানান প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত হতে বলেছেন। চট্টগ্রামের ৩৩জনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে প্রেসসচিব বলেন, ৬জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ককটেলসহ ধরা পড়েছেন বলেও জানান তিনি।


