সম্প্রতি সিঙ্গাপুরের বুকে এক অবিস্মরণীয় সাফল্য ছিনিয়ে এনেছে টিম কমফিট বাংলাদেশ। ঐতিহ্যবাহী ‘সিঙ্গাপুর ক্রিকেট ক্লাব’ (SCC) আয়োজিত মর্যাদাপূর্ণ ‘SCC Soccer 7s Corporate Division’-এ দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

ইতিহাস ঐতিহ্যের লড়াই:

১৮৫২ সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুর ক্রিকেট ক্লাব এশিয়ার অন্যতম প্রাচীন ও সমাদৃত একটি ক্লাব। তাদের এই টুর্নামেন্টটি পুরো এশিয়ায় অত্যন্ত সম্মানজনক হিসেবে পরিচিত, যেখানে বিশ্বের নামী-দামী করপোরেট প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের দক্ষ ফুটবল খেলোয়াড়রা অংশ নেন। এমন একটি মঞ্চে প্রথমবারের মতো বাংলাদেশি দল হিসেবে অংশগ্রহণ এবং চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে একটি ঐতিহাসিক অর্জন।

আন্ডারডগ থেকে চ্যাম্পিয়ন:

পুরো টুর্নামেন্টজুড়ে টিম কমফিট বাংলাদেশ ছিলাম অপ্রতিরোধ্য। যদিও ফাইনালে দলটি বড় ব্যবধানে জিতেছে, তবে প্রতিটি ম্যাচ ছিল অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। তবে টুর্নামেন্টের শুরুতে ‘আন্ডারডগ’ হিসেবে বিবেচিত হলেও মাঠের পারফরম্যান্সে সকল ধারণা বদলে দেয় টিম কমফিট। HSBC, Singapore Airlines, PwC, Ernst & Young এবং DBS-এর মতো শক্তিশালী দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয় ছিনিয়ে নেওয়া ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং এবং গৌরবময়।

কঠোর ত্যাগ পরিশ্রমের গল্প:

এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের গল্প। পবিত্র রমজান মাসে রোজা রেখে অনুশীলন, তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় খেলোয়াড়রা কঠোর অনুশীলন করেছেন। সিঙ্গাপুরের প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নিতে তাদের এই অসীম ধৈর্য আর ত্যাগই আজ সোনালী ট্রফি এনে দিয়েছে দলটিকে। বলা যায়, এই সবকিছুই জয়কে করেছে আরও অর্থবহ।

অসাধারণ এক অভিজ্ঞতা:

খেলার বাইরেও সিঙ্গাপুরের অভিজ্ঞতা ছিল খেলোয়াড়দের কাছে দারুণ। শহরের আধুনিকতা, শৃঙ্খলা ও মানুষের আন্তরিকতা দলটির জন্য ছিল এক ভিন্ন অভিজ্ঞতা। পুরো সফরটি হয়ে উঠেছে সকেলের কাছে স্মরণীয়। মাঠের সেই আনন্দঘন মুহূর্তগুলো এবং সিঙ্গাপুরের মানুষের আতিথেয়তা আমরা সারাজীবন মনে রাখবেন- দলের খেলোয়াড়রা। সেই সাথে, বাংলার নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করতে পেরে তারা গর্বিত।

শেষ কথা, এই জয়ের মাধ্যমে টিম কমফিট বাংলাদেশ শুধু একটি ট্রফি অর্জন করেনি, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনার একটি শক্ত বার্তা তুলে ধরেছে।

#TeamComfit #SCCSoccer7s