আজ কমফিট কম্পোজিট নিট লিমিটেডে -এর উদ্যোগে “Journey of Cares: Mothers & Newborns” শীর্ষক একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গর্ভবতী নারী ও তাঁদের পরিবারবর্গের সঙ্গে মা ও নবজাতকের স্বাস্থ্য, নিরাপত্তা ও যত্ন বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের রেজিস্টার্ড ডাক্তারগণ উপস্থিত থেকে গর্ভকালীন স্বাস্থ্যসেবা, সঠিক পুষ্টি, নিরাপদ প্রসব, নবজাতকের পরিচর্যা, টিকাদান এবং প্রসব-পরবর্তী যত্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি গর্ভবতী মায়েদের প্রতি পরিবারের সহযোগিতা ও দায়িত্বের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রোগ্রাম চলাকালীন ছবি

আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা তাঁদের বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং ডাক্তারগণ সেগুলোর বাস্তবভিত্তিক ও সহজ ব্যাখ্যা প্রদান করেন, যা মা ও নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়ক হবে।

এই উদ্যোগের মাধ্যমে কমফিট কম্পোজিট নিট লিমিটেডে কর্মজীবী গর্ভবতী নারী ও তাঁদের পরিবারকে সচেতন করার পাশাপাশি নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের সুস্থ জীবন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।