Comfit Composite Knit Ltd.-এর উদ্যোগে মা ও নবজাতকের স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “Journey of Cares: Mothers & Newborns” শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের ইন-হাউস চিকিৎসক।

উক্ত প্রশিক্ষণে প্রতিষ্ঠানের সকল ওয়েলফেয়ার অফিসার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সেশনে গর্ভবতী মা ও নবজাতকের শারীরিক ও মানসিক যত্ন, পুষ্টি, স্বাস্থ্যঝুঁকি, প্রাথমিক চিকিৎসা, সময়মতো মেডিকেল সাপোর্ট গ্রহণ এবং কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন সুরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

প্রশিক্ষক চিকিৎসক বাস্তব অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই উদ্যোগের মাধ্যমে ওয়েলফেয়ার অফিসারদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হবে, যা ভবিষ্যতে কর্মরত মায়েদের ও নবজাতকদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।