কমফিট ফুটবল টুর্নামেন্ট ২০২৫: জমকালো আয়োজনে সফল সমাপ্তি, কর্মীদের উচ্ছ্বাসে মুখর পুরো কমফিট প্রাঙ্গণ
কমফিট কম্পোজিট নিট লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত কমফিট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আজ এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। কয়েকদিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো মাঠে তাদের দক্ষতা, কৌশল, ফিটনেস এবং দলীয় সমন্বয়ের অসাধারণ প্রদর্শনী উপহার দিয়ে কর্মী–কর্মকর্তা এবং দর্শকদের মন জয় করে নেয়।
টুর্নামেন্ট শুরুর প্রথম ম্যাচ থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো কমফিট প্রাঙ্গণে। গোলমুখি আক্রমণ, দ্রুতগতির পাসিং, পজিশনাল প্লে, এবং গোলরক্ষকদের চোখধাঁধানো সেভে প্রতিটি ম্যাচই দর্শকদের আবেগ ও উৎসাহে পরিপূর্ণ হয়ে ওঠে। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ছিল উপচেপড়া—করতালি, স্লোগান আর উৎসাহে খেলোয়াড়দের মনোবল আরও বাড়িয়ে তোলে।
ফাইনালসহ সকল ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা, শৃঙ্খলা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করে টুর্নামেন্টকে সফল করে তোলে কমফিটের ব্যবস্থাপনা কমিটি। খেলোয়াড়রাও তাদের সর্বোচ্চ পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তুলে।
টুর্নামেন্ট শেষে বিজয়ী দল (রেস্টলেস নিটিং), রানার-আপ দল (গ্রীন সুপার সেভেন), তৃতীয় স্থান (গোল্ড টপারস) এবং চতুর্থ স্থান (কমফিট এলায়েন্স) অধিকারী দল, পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ (ফাইনাল), বেস্ট ডিফেন্ডার, বেস্ট মিডফিল্ডার, বেস্ট স্ট্রাইকার, বেস্ট গোল, টপ স্কোরার, এম ভি পি, বেস্ট গোলকিপারসহ বিভিন্ন ব্যক্তিগত ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী পর্বে ছিল আনন্দ, উচ্ছ্বাস এবং উদযাপনের এক অনন্য মুহূর্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত সিইও, হেড অফ গ্রুপ এইচআর অ্যান্ড অ্যাডমিন, হেড অফ উইনিট, এবং বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপকবৃন্দ। তাদের উপস্থিতি টুর্নামেন্টকে আরও মর্যাদাপূর্ণ ও উৎসাহব্যঞ্জক করে তোলে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রীড়া এবং সাংস্কৃতিক কার্যক্রম কর্মীদের মানসিক ও শারীরিক সুস্থতা, দলগত চেতনা এবং আন্তঃসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভবিষ্যতে আরও বড় পরিসরে একই ধরনের ক্রীড়ানুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্দীপনা ও আনন্দে ভরপুর এই ফুটবল উৎসব কমফিট পরিবারের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সহমর্মিতা এবং একতার বার্তা ছড়িয়ে দিয়ে সফলভাবে শেষ হলো—পরবর্তী আয়োজনের জন্য অপেক্ষায় রইল সবাই।


