কমফিট ফুটবল টুর্নামেন্ট ২০২৫: তৃতীয় স্থান দখল গোল্ড ট্রুপার্সর্সের, চতুর্থ স্থানে কমফিট অ্যালায়েন্স
কমফিট ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত পরিবেশে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে গোল্ড ট্রুপার্স তৃতীয় স্থান অর্জন করে। অন্যদিকে সংগ্রামী লড়াইয়ের পর কমফিট অ্যালায়েন্স চতুর্থ স্থান নিশ্চিত করে।
ম্যাচ জুড়ে উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ, গতিময় পাসিং এবং গোলের সুযোগ তৈরি দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। বিশেষ করে শেষ মুহূর্তের লড়াই ম্যাচটিকে আরও রোমাঞ্চকর করে তোলে।
টুর্নামেন্টের এই নির্ধারণী ম্যাচ শেষে এখন সবার দৃষ্টি জমে রয়েছে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে। কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস এবং প্রত্যাশা আরও বেড়ে গেছে, কোন দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে নেবে—তা দেখার অপেক্ষায় সবাই।


