রোমের ভ্যাটিকানে সেন্ট পিটার্স ব্যাসিলিকার আকাশজুড়ে রঙিন আলোয় ঝলমল করল হাজারো ড্রোন। এক অপূর্ব আয়োজনে রাতের আকাশে একসঙ্গে উড়ল তিন হাজারের বেশি ড্রোন।

ড্রোনগুলো আলো ও আকারের সমন্বয়ে গড়ে তোলে খ্রিস্টধর্মের পবিত্র প্রতীকসমূহ—
✨ কুমারী মেরির ছবি
✨ পোপ ফ্রান্সিসের প্রতিচ্ছবি
✨ মাইকেলেঞ্জেলোর বিখ্যাত শিল্পকর্ম ক্রিয়েশন অব অ্যাডাম’

শিল্প, প্রযুক্তি ও আধ্যাত্মিকতার অনন্য সমন্বয়ে এই প্রদর্শনী ভ্যাটিকানের দর্শনার্থীদের মুগ্ধ করেছে। অনেকেই একে “আকাশের ক্যানভাসে ভিজ্যুয়াল প্রার্থনা” হিসেবে অভিহিত করেছেন।

👉 এই আয়োজনকে শুধু বিনোদন নয়, বরং বিশ্বাস, শিল্প ও প্রযুক্তির এক মহামিলন বলে বর্ণনা করছেন আয়োজকেরা।